English

26 C
Dhaka
সোমবার, মার্চ ১৬, ২০২৬
- Advertisement -

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

- Advertisements -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রার পর মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে তাকে সরাসরি হাসপাতাল পাঠানো হয়।

ডা. রফিকুল আরও জানান, ‘সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরোলজি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘ যাত্রার পরও তার কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।’

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল।

আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gf9f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন