রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisements -

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার সাত দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গেআসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেপ্তার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

Advertisements

রামিসার ঘটনায় অপরাধীকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজই চার্জশিট দাখিল হবে। ৫ থেকে ৭ সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আসামির।’

ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে।

Advertisements

তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। ভারত বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেবে, এটাই সরকারের প্রত্যাশা।’

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা থাকা দরকার বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তবে সামাজিক মাধ্যমে যেসব অসামাজিক কার্যকলাপ হয়, সেই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন মন্ত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2pps
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন