English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

রিজভীকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান

- Advertisements -

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে হাসপাতালে দেখতে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।

রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও তার আরোগ্য কামনা করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4wm5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন