হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

- Advertisements -

নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে ১১-দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

Advertisements

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন- জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই।

তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম-খুন, বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে একটি হচ্ছে সন্ত্রাস-চাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ, বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট, রাতের ভোট, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s4do
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন