সুনামগঞ্জ-২ আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সুপরিচিত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। হারের পর তিনি তার প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
শিশির মনির তার পোস্টে লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/aixb
