২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

- Advertisements -

মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মাত্র ২৯ কার্যদিবসে মামলাটির বিচারকাজ শেষ করা হয়েছে। মামলায় সাক্ষীদের সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে তিন দিনে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

Advertisements

দন্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন (২৪) মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর এ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক শিশুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করে শাকিল। পরে শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসির আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘জেলার ইতিহাসে মাত্র এক বছরের মধ্যে ধর্ষণ মামলার রায় এটি সম্ভবত প্রথম। আমরা রায়ে সন্তুষ্ট।’

Advertisements

অপরদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pskx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন