অনুপ্রবেশ করায় জনতার হাতে ধরা বিএসএফ সদস্য, নেপথ্যে যে ঘটনা

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে বিজিবির কাছে সোপর্দ করা হয়।

বুধবার সকালে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

Advertisements

আটক হওয়া বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয় গ্রামবাসী ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯-এর সাব পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকার মাঠে গরু-ছাগল চরাচ্ছিলেন এক বাংলাদেশি। একপর্যায়ে গবাদি পশুগুলো ভারতের ৭১ বিএসএফের নুরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে। এ সময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে বিজিবির কাছে সোপর্দ করে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে ওই বিএসএফ সদস্য।

Advertisements

৫৩ বিজিবির অধিনায়ক বলেন, ‘ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ggv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন