মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে নারী চিকিৎসকের মৃত্যু

- Advertisements -

বগুড়ায় মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে রোমানা শারমিন রুম্মা নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হবে।

Advertisements

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়।

মৃত রোমানা বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসীন্দা বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও এক সন্তানসহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ১৯ জুন রাতে পরিবারের সবার অজান্তে চিকিৎসক রোমানা নিজ শয়ন ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসার জন্য প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সের করে রোমানাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

Advertisements

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, মৃত চিকিৎসকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে বগুড়ায় আনা হবে। এ বিষয়ে পরিবারের অভিযোগ অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o1lj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন