ট্রেনে ঈদযাত্রা: চলছে ৬ এপ্রিলের টিকিট বিক্রি

- Advertisements -

ঈদ উপলক্ষে আগামী ৬ এপ্রিলের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।

Advertisements

আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে। আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। সেজন্য গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

ওইদিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ।

এ ছাড়া ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

Advertisements

এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে, যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e66u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন