পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফেনীতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

- Advertisements -

ফেনী প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখী সাধারণ যাত্রীদের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ফেনীতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক গত ১১ মে ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার নির্দেশনার আলোকে সোমবার (১৮ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক।

সভায় আসন্ন ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Advertisements

সভায় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার, মহিপাল আর্মি ক্যাম্পের অধিনায়ক, ৪ বিজিবি জায়লস্করের অধিনায়ক, সিভিল সার্জন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের স্থানীয় প্রতিনিধি, ফেনী পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ফেনী সদর), সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ও উপ-বিভাগীয় প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রেস ক্লাবের প্রতিনিধি, ফেনী চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ফেনী সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও ফেনী সরকারি কলেজের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়াও ফেনী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম নবী, সহ-সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু শাহীন, ফেনী জেলা রোভার স্কাউটের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Advertisements

সভায় নিরাপদ সড়ক চাই ফেনী জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি ঈদযাত্রাকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/092q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন