সিরাজগঞ্জের কাজিপুরে সেতু দেবে যোগাযোগ বন্ধ

- Advertisements -

অতিরিক্ত বালুবোঝাই ট্রাকের অবাধ চলাচল ও সেতুর পাশ থেকে মাটি খননের ফলে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলা-উদগাড়ী-মাথাইলচাপড় সড়কের একটি সেতু দেবে গেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সেতুটিতে ফাটল ধরে। একপর্যায়ে দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সেতুর ওপর দিয়ে দিন-রাতে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচল করে।  আজ সেতুটিতে ফাটল ধরা অবস্থায় কয়েকটি বালুবোঝাই ট্রাক পারাপার হয়। একপর্যায়ে সেতুটির এক অংশ দেবে যায়।

Advertisements

এদিকে, কিছুদিন আগে  জলাবদ্ধতা দূরীকরণে খাল খননের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। ওই সেতুটির নিচেও খনন কাজ চালানো হয়। এর ফলে সেতুর নিচ থেকে মাটি সরে যায়। গত কয়েকদিনের ভারি বর্ষণে ওই খালে পানি প্রবাহ বেড়ে যায়।

Advertisements

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমরা খবর পেয়েছি। ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সেখানে বিকল্প রাস্তা করে দেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7l80
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন