ঈদে ট্রেনযাত্রা: ২৬ মার্চের টিকিট মিলছে আজ

- Advertisements -

ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা টিকিট কিনবেন, তারা আগামী ২৬ মার্চ ভ্রমণ করতে পারবেন।

Advertisements

সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের টিকিট।

Advertisements
রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬ মার্চ মিলবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট। এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wa3q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন