বগুড়ায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ প্রদান

- Advertisements -

আজ শনিবার প্রায় তিন শতাধিক পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ ২০২২-২০২৩, বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শ্লোগানে বিআরটিএ, বগুড়া সার্কেল কর্তৃক আয়োজিত রিফ্রেসার্স প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বিআরটিএ, বগুড়া সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) জনাব এ টি এম ময়নুল হাসান।

Advertisements

এসময় প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ হাসান আলী, ইন্সট্রাক্টর (পাওয়ার), বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া, জনাব মোঃ আবুল কালাম আজাদ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ। সভায় বক্তব্য রাখেন, জনাব মোস্তাফিজার রহমান, সভাপতি, নিরাপদ সড়ক চাই, বগুড়া , মো: রকিবুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক, নিরাপদ সড়ক চাই, বগুড়া।

উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের (চালক) দুপুরের খাবার বিতরণ করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xfvs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন