রডের পরিবর্তে বাঁশ দিয়ে ফেরিঘাটের রাস্তা নির্মাণ: জনমনে চরম ক্ষোভের সৃষ্টি

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ চলছে। এরই প্রেক্ষিতে দুই পারে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা সদরে যাতায়াতের জন্য স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেষ্টায় মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

পথচারী তাজুল ইসলাম বলেন, এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই কাজগুলো যেনো আরও ভালোভাবে হয়।

Advertisements

আবুল হোসেন বলেন, দুই পারের রাস্তা আরও উঁচু করতে হবে। অন্যথায় রাস্তা টেকসই করবে না। ডালাই এর মাধ্যমে রাস্তাটি করলে এলাকাবাসী উপকৃত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisements

এদিকে বিআইডাব্লিউটিএ সহকারী প্রকৌশলী রবিউল আলম জানান, নদীপাড়ে আরসিসি ঢালাই করা যায় না, অথবা করাও সম্ভব না। সারাদেশে বিআইডাব্লিউটিএ যতো ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশ গুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ, রডের মতো কাজ করে। এভাবেই নদীর পাড়ে ফেরিঘাট এর কাজগুলো সম্পন্ন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ox46
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন