Home বিজ্ঞান-প্রযুক্তি বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক-টিকটক-ইউটিউব: পলক

বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক-টিকটক-ইউটিউব: পলক

বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক-টিকটক-ইউটিউব: পলক
জুনাইদ আহ্‌মেদ পলক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউব আজ বুধবার বিকেলের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ে জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, আশা করছি আজ বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ffqw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments