কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

- Advertisements -

নাসিম রুমি: অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। রোববার (১০ মে) তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যান।

Advertisements

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

Advertisements

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nls2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন