English

24 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
- Advertisement -

গর্ডনকে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ কোচের

- Advertisements -

সম্প্রতি অ্যান্থনি গর্ডন আর্সেনালে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে ইংলিশ এ তারকা ফুটবলার নিজেই এসব খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও নিউক্যাসল ইউনাইটেড প্রধান কোচ এডি হাও মনে করেন, মৌসুমের মাঝামাঝি সময়ে এসব বিষয়ে না ভেবে নিজের খেলায় মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

এডি হাও বলেন, এখন গর্ডন ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছেন। চলতি মৌসুমে তিনি দলের হয়ে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন।সামনে বড় ম্যাচ রয়েছে, তাই অন্য কোনো বিষয় নিয়ে ভাবার সুযোগ নেই। তার উচিত শুধু পরবর্তী ম্যাচ এবং নিজের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া।

এর আগে নিউক্যাসল তাদের তারকা খেলোয়াড় অ্যালেক্সান্ডার ইসাককে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে বিক্রি করেছিল। তাই বর্তমান ক্যাসলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় গর্ডনকে ঘিরে নতুন করে কোনো ট্রান্সফার নাটক তৈরি হোক, তা চান না ক্যাসল কোচ।গর্ডন ছাড়াও সান্দ্রো টোনালি ও টিনো লিভরামেন্টোকে নিয়েও বিভিন্ন ক্লাবে যাওয়ার গুঞ্জন চলছে। আধুনিক ফুটবলে এ ধরনের খবর স্বাভাবিক ব্যাপার বলে মনে করেন এডি হাও।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এই গল্পগুলো তৈরি করছে আপনাদেরই ইন্ডাস্ট্রি। আমি কিছুটা এসব থেকে দূরে থাকি।’

তার মতে, আসলেই এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এসব গুঞ্জন খেলোয়াড়দের ওপর প্রভাব ফেললে তখনই সমস্যা। তবে হাওয়ের বিশ্বাস, নিউক্যাসলের খেলোয়াড়দের মনোবল যথেষ্ট শক্ত, তারা এসব উপেক্ষা করে মাঠে ভালো পারফর্ম করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0i2s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ঈদে চমকে দেবে ‘গোলাপীর গল্প’

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন