English

30 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগ: গোলকিপারের ভুলে টটেনহ্যামের ভরাডুবি

- Advertisements -

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে বড় ধাক্কা খেল টটেনহ্যাম হটস্পার। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ৫–২ ব্যবধানে হেরে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে চলে গেছে লন্ডনের দলটি।

মাদ্রিদের মেট্রোপলিটিনো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টটেনহ্যাম। মাত্র ৬ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কোস লরেন্তে। এই গোলের পেছনে বড় ভূমিকা ছিল টটেনহামের তরুণ গোলরক্ষক অ্যান্তোনিন কিনস্কির ভুল ক্লিয়ারেন্স।

এরপর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তোনিও গ্রিজম্যান। ডিফেন্ডার মিকি ভ্যান ডি ভ্যানের পিছলে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন তিনি।

এর মাত্র দেড় মিনিট পর আবারও গোল হজম করে টটেনহ্যাম। গোলরক্ষক কিনস্কির ভুল পাস থেকে সহজেই বল জালে জড়ান জুলিয়ান আলভারেজ।মাত্র ১৭ মিনিটেই ৩–০ ব্যবধানে পিছিয়ে পড়ায় হতাশ হয়ে কোচ ইগর তুদোর গোলরক্ষককে মাঠ থেকে তুলে নেন।

২২ মিনিটে কর্নার থেকে হেড করে চতুর্থ গোল করেন রবিন ডি নরম্যান্ড। এরপরও লড়াই চালিয়ে যায় টটেনহাম। ২৬ মিনিটে গোল করে ব্যবধান কমান পেদ্রো পোরো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করেন আলভারেজ, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৫–১। তবে ৭৬ মিনিটে শক্তিশালী শটে গোল করে আরেকটি সান্ত্বনার গোল যোগ করেন ডমিনিক সোলাঙ্কি।

ম্যাচের শেষদিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন জোয়াও পালহিনহা ও ক্রিশ্চিয়ান রোমেরো, ফলে শেষ মুহূর্তে ৯ জন নিয়ে খেলতে হয় টটেনহ্যামকে।

এই বড় হারের ফলে টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান প্রায় শেষ হয়ে গেছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ygb3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন