তানজিদ-অমিতকে নিয়ে যে বার্তা দিলেন হাবিবুল বাশার

- Advertisements -

সিলেট টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলে তরুণদের পারফরম্যান্স ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ম্যাচের চলমান পরিস্থিতির পাশাপাশি তিনি ওপেনার ও স্কোয়াডে থাকা তরুণদের নিয়েও মূল্যায়ন করেছেন।

অভিষেক টেস্টে সুযোগ পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিম কিছুটা আক্রমণাত্মক শুরু করলেও বড় ইনিংসে খেলতে পারেননি। তবে তার ইনিংস ও মানসিকতা ইতিবাচক ছিল বলে মনে করেন বাশার।

তিনি বলেন, ‘আমি তাদের বলেছিলাম, এখন আমার পুরো মনোযোগ শুধু টেস্ট ম্যাচেই। সিলেটের পর আমরা বসে ঠিক করব কীভাবে কাজটা এগিয়ে নেওয়া হবে।’

তানজিদের ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, ‘সে ভালো একটা শুরু করেছে। তাকে ভালো লাগছে, তবে অবশ্যই তাকে আরও অনেক দূর যেতে হবে। এটা তার প্রথম টেস্ট, প্রথম ইনিংস। হয়তো একটু নার্ভাসনেস ছিল। তবে সে একজন ভালো খেলোয়াড়।’

Advertisements

সিলেট টেস্টে তানজিদ করেন ২৬ রান। সাদমানের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া এই তরুণ ওপেনার শুরুতে ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন।

টেস্ট ক্রিকেটে টিকে থাকতে হলে ওপেনারদের বড় ইনিংস খেলার মানসিকতা গড়ে তুলতে হবে বলেও মনে করেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই টেস্ট ক্রিকেটে তাকে ইনিংস বড় করতে হবে। আমি আশা করি তার ভবিষ্যত ইনিংসগুলো আরও বড় হবে।’

এছাড়া স্কোয়াডে থাকা আরেক তরুণ ব্যাটার অমিত হাসান প্রসঙ্গেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান বাশার।

Advertisements

তিনি বলেন, ‘যখন আমরা কাউকে দলে নিই, তখন আমরা বিশ্বাস করেই নিই যে তার মধ্যে সক্ষমতা আছে। টিম কম্বিনেশনের কারণে কখনো কখনো কেউ খেলতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আমাদের ভবিষ্যত পরিকল্পনা নেই।’

অমিতকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা তাকে দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই নিয়েছি। এই দুই টেস্টে হয়তো সে সুযোগ পায়নি, কিন্তু কম্বিনেশন মানালে সে অবশ্যই খেলবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4515
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন