ফুটবলের প্রতি রোনালদোর এমন ক্ষুধা ধরে রাখা সত্যিই অসাধারণ: পর্তুগাল কোচ

- Advertisements -

সম্ভবত নিজের ক্যারিয়ারের শেষ এবং ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে সৌদি আরবের ক্লাব ফুটবলে যোগ দেওয়ার পর এবারই প্রথম তিনি বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলবেন। এর আগে অংশ নেওয়া পাঁচটি বিশ্বকাপেই গোল করার বিরল কীর্তি রয়েছে তার।

সৌদি লিগে খেললেও রোনালদোর পারফরম্যান্স বা মানসিকতায় কোনো অবনতি হয়নি বলে মনে করেন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে, বয়স বা ক্লাব পরিবর্তন নয়—রোনালদোর সবচেয়ে বড় শক্তি তার অদম্য প্রতিযোগিতার মানসিকতা ও জয়ের ক্ষুধা।

Advertisements

কোচের ভাষ্য, ‘সে এখনও পারফর্ম করে নিজের মূল্য প্রমাণ করছে এবং দেখাচ্ছে যে জাতীয় দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে সবকিছু জয়ের পরও এমন ক্ষুধা ধরে রাখা সত্যিই অসাধারণ। তবে এটাও সত্য যে জাতীয় দলে থাকতে হলে অতীতের অর্জনের জন্য নয়, বর্তমান সময়ে দলকে সাহায্য করার সামর্থ্য থাকতে হয়।’

২০২২ কাতার বিশ্বকাপের পর রোনালদো সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেওয়ায় তার ফর্ম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকেই ধারণা করেছিলেন তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেললে তার পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। কিন্তু ৪১ বছর বয়সেও তিনি সেই ধারণা ভুল প্রমাণ করে চলেছেন, প্রতিনিয়ত সমর্থকদের তুখোড় খেলা উপহার দিয়ে যাচ্ছেন।

Advertisements

ক্লাব এবং জাতীয় দল—দুই জায়গাতেই নিয়মিত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। কোচ মার্তিনেজের মতে, দলে রোনালদোর গুরুত্ব এখনো অপরিসীম এবং তিনি এখনও আগের মতোই ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখতে সক্ষম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rj7y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন