বিশ্বকাপে সুযোগ পেয়ে কাঁদলেন নেইমার

- Advertisements -

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর প্রেমিকাকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। এই তারকাকে বিশ্বকাপ দলে রাখায়  উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্ত-সমর্থকরা। কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

দল ঘোষণার আগে হয়তো দুশ্চিন্তায় ছিলেন নেইমার। কারণ ২০২৩ সালে মন্তেভিদিওতে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার পর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন।

Advertisements

৩৪ বছর বয়স বলছে নেইমারের। এটাই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বন্ধুরা উল্লাসে মেতে উঠলেও নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

দীর্ঘ চোটের দুঃস্বপ্ন, মাঠের বাইরে থাকার যন্ত্রণা এবং সব বাধা পেরিয়ে আরেকবার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার আনন্দে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দুই হাতে মুখ ঢেকে আবেগঘন মুহূর্তের একটি ভিডিও নেইমার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যা মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

Advertisements

ভিডিওটি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের দিনের একটি দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, ব্রাজিল।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cim9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন