মেক্সিকোতে ভেন্যু সরিয়ে নিতে ফিফাকে ইরানের প্রস্তাব

- Advertisements -

আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তারা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে।সোমবার মেক্সিকোয় নিযুক্ত ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে ইরান দলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে খেলতে যেতে দল অনাগ্রহী।

তিনি বলেন, বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যেন মেক্সিকোতে আয়োজন করা হয়, সে বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দলটির। এছাড়া দলের অনুশীলন ক্যাম্পের জন্য অ্যারিজোনার টুসন শহর নির্ধারিত আছে।

মেক্সিকোয় ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ অভিযোগ করেছেন, ভিসা প্রদান ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করছে না। এ কারণে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ফিফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফিফা। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা সব দলকে স্বাগত জানানো হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অন্যদিকে ইরান জানিয়েছে, কোনো দেশ একতরফাভাবে তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ নেবে বলেই তারা আশা করছে। সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, শেষ পর্যন্ত অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ফেডারেশনই, তবে এখন পর্যন্ত ইরান বিশ্বকাপে খেলবে বলেই তাদের কাছে তথ্য রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sd8d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন