English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শিখর ধাওয়ান, কনে কে?

- Advertisements -

আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। যোগাযোগ বন্ধ হয়ে যায় নিজের ছেলের সঙ্গেও। তবে গেল বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছেন ধাওয়ান। অবশেষে জানা গেল, খুব শিগগিরই সাবেক ভারতীয় ক্রিকেটার ও তার আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর দেন ধাওয়ান।

ইনস্টাগ্রামে প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করে ধাওয়ান লিখেছেন, ‘সংগীত নাইট। অলমোস্ট দ্য ধাওয়ানস।’ আয়ারল্যান্ডের সোফি শাইন সেজেছেন পুরোদস্তু ভারতীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে। দুই অনুষ্ঠানে গায়ে জড়ান লাল এবং হালকা বাদামি রঙের লেহেঙ্গা। শিখরের পরনে ছিল হাতির দাঁতের রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজার।

শিখরের হবু স্ত্রী সোফিয়া একটি পরামর্শদাতা সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবুধাবি ও সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বে রয়েছেন।

চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে ধাওয়ান ও সোফির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ক্রিকেট অঙ্গন ও বলিউডের একাধিক তারকার উপস্থিতি দেখা যেতে পারে বলে জানা গেছে।

এর আগে ২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধাওয়ান। তবে ১১ বছরের সেই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে ২০২৩ সালে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/31j8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন