কেন এমবাপ্পেকে আর ক্লাবে দেখতে চায় না মাদ্রিদিস্তারা

- Advertisements -

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টানা দ্বিতীয়বারের মতো শিরোপাহীন মৌসুম শেষ করার শঙ্কায় আছে স্প্যানিশ জায়ান্টরা।

তবে দলের ব্যর্থতার মাঝেও দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪১ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন তিনি।

Advertisements

তবুও রিয়াল সমর্থকদের একাংশের মধ্যে এমবাপ্পেকে নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে তাকে দল থেকে সরানোর দাবিতে চালু হওয়া একটি পিটিশনে প্রায় চার কোটি স্বাক্ষর জমা পড়েছে বলে জানা গেছে। যদিও এই সংখ্যার সত্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অনেকে মনে করছেন, একই ব্যক্তি একাধিকবার স্বাক্ষর করেছেন কি না বা সব স্বাক্ষরকারী আদৌ রিয়াল ভক্ত কি না, তা নিশ্চিত নয়।

সমর্থকদের এই ক্ষোভের নির্দিষ্ট কারণ পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে, স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে এমবাপ্পের একটি ছবি ভাইরাল হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সম্প্রতি চোটের কারণে বিশ্রামে থাকার কথা থাকলেও ইতালিতে ব্যক্তিগত সময় কাটানোর খবরও সমর্থকদের বিরক্ত করেছে। এতে তার পেশাদার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ঊরুর চোটের কারণে আসন্ন এল ক্লাসিকোতেও তার খেলা অনিশ্চিত। রোববারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হার বা ড্র করলে বার্সেলোনা লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে

Advertisements

তবে এত সমালোচনার পরও এমবাপ্পেকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষের অবস্থান বদলানোর সম্ভাবনা খুব কম। ২০২৯ সাল পর্যন্ত তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সও করে যাচ্ছেন তিনি। তাই এমন একজন তারকাকে ছেড়ে দেওয়ার চিন্তা আপাতত বাস্তবসম্মত নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6z2i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন