English

29.1 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

গাভিকে নিয়ে বড় দুঃসংবাদ

- Advertisements -

বার্সেলোনার অন্যতম তরুণ তারকা পাবলো গাভিকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে বার্সেলোনা। হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে মৌসুমের বড় একটা সময়ে তাকে পাবে না কাতালানরা। তার সেরে উঠতে চার থেকে পাঁচ মাস লেগে যাবে।

গতকাল মঙ্গলবার গাভিকে নিয়ে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বার্সেলোনা। গত বছরের নভেম্বরে হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসি‌এল) ছিড়ে গিয়েছিল এই মিডফিল্ডারের। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচ খেললেও গত আগস্টে অনুশীলনের সময় আবারও হাঁটুতে চোট পান ২১ বছরের এই তারকা।

লা লিগায় চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে পাঁচ পয়েন্টে, যদিও শাবি আলোন্সোর দল তাদের চেয়ে ম্যাচ একটি বেশি খেলেছে। আগামীকাল বৃহস্পতিবার রিয়াল ওবেইদোর বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rbhs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন