জার্মানির কিংবদন্তি গোলরক্ষকের ফেরা নিয়ে গুঞ্জন

- Advertisements -

বেশ কয়েক দিন ধরে বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা চলছে।

সংবাদ সংস্থা গোল ডটকম-এর উদ্ধৃত স্কাই স্পোর্টসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অবসরের নেওয়ার পর ২০১৪ ফিফা বিশ্বকাপজয়ী এবং একাধিকবার বুন্দেসলিগা জয়ী এই গোলরক্ষক দলের কোচের কথায় রাজি হয়েছেন।

বায়ার্ন মিউনিখের ৪০ বছর বয়সী এই গোলরক্ষক, যিনি ক্লাবের সঙ্গে তার চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন। তিনি টুর্নামেন্টের জন্য তার দলের প্রথম পছন্দের গোলরক্ষক হতে নাগেলসম্যানের প্রস্তাবে এবং ডিএফবি পরিচালক রুডি ভোলারের সঙ্গে একমত হয়েছেন বলে জানা গেছে।

Advertisements

জার্মানি বিশ্বকাপে কুরাকাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডরের সঙ্গে গ্রুপ ‘ই’-তে রয়েছে এবং ১৪ জুন হিউস্টনে কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে।

প্রদিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে এই তিন পক্ষ একাধিকবার বৈঠকে বসেছে। ক্লাব পর্যায়ে ম্যানুয়েল নয়ারের পারফরম্যান্সে নাগেলসম্যান মুগ্ধ হয়েছে। জার্মান কোচ মনে করেন, তার ‘অভিজ্ঞতা ও জয়ী মানসিকতা’ জার্মানির পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের প্রচেষ্টায় তাকে একটি মূল্যবান সম্পদে পরিণত করেছে।

আগামী ২১ মে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। ২৬ সদস্যের দলে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার অন্তর্ভুক্ত হলে দর্শক এবং দলের জন্য বাড়তি পাওনা হবে। তবে এই কিংবদন্তি ডাক পেলে, অলিভার বাউমানের জন্য একটি বড় ধাক্কা হবে। তিনি নয়্যারের অনুপস্থিতিতে নিজেকে এক নম্বর গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এখন তার গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

প্রসঙ্গত, শনিবার হ্যারি কেইনের হ্যাটট্রিকের সুবাদে কোলনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নয়্যারের নেতৃত্বাধীন বায়ার্ন মিউনিখ যখন বুন্দেসলিগা ট্রফি নিয়ে উদযাপন করছিল, তখন বাউমানের হফেনহাইম বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়। ম্যাচ শেষে বাউমান গোল ডটকে বলেন, ‘আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি এবং বিশ্বকাপে নামছি। তিনি (জুলিয়ান) আমার ওপর তার আস্থা প্রকাশ করেছেন। জুলিয়ানের সঙ্গে আমার কথোপকথন থেকেই আমি তথ্য পেয়েছি। এটি একটি একান্তে আলোচনা ছিল।

এদিকে বিশ্বকাপে জার্মানির হয়ে কাকে প্রথম একাদশে রাখা উচিত এমন প্রশ্নের জবাবে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, এফসি বায়ার্ন জার্মান চ্যাম্পিয়ন এবং আমাদের কাছে জার্মানির সেরা গোলরক্ষক আছেন। এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আগামী মাসে নয়ার তার পঞ্চম বিশ্বকাপে খেলতে নামবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8zxq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন