English

20 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

প্রেমিকার বাগদানের খবরে বডিবিল্ডারের আত্মহত্যা

- Advertisements -

ঘটনাটি ভারতের। প্রেমিকার বাগদানের খবরে দেশটির বেঙ্গালুরুতে ২৬ বছর বয়সী এক বডিবিল্ডার আত্মহত্যা করেছেন। তার নাম কিরণ। চরম হতাশা তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিরণ পেশায় একজন বডিবিল্ডার ও জিম প্রশিক্ষক ছিলেন। গত তিন বছর ধরে তিনি এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার কিরণ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারেন পরিবারের সিদ্ধান্তে অন্য একজনের সঙ্গে তার বাগদান ঠিক হয়েছে। এই খবর শুনে কিরণ মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজের বাসায় ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় পার হয়ে গেলেও কিরণ বাইরে না এলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কিরণের কক্ষ থেকে পাওয়া একটি চিরকুটসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ec5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন