ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুঁশিয়ারি সাবালেঙ্কার

- Advertisements -

প্রাইজমানি বাড়ানো না হলে চলতি মাসে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। তার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন অপর মার্কিন টেনিস কোকো গফ।

এতে প্রাইজ মানি বাড়ানো নিয়ে খেলোয়াড় এবং রোলাঁ গারোস আয়োজকদের মধ্যে চলমান বিবাদকে আরও গভীর করেছে।

যদিও চলতি বছরের টুর্নামেন্টে মোট প্রাইজ মানির পরিমাণ গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ৬১.৭ মিলিয়ন ইউরো (৭২.১ মিলিয়ন ডলার) করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৫.৩ মিলিয়ন ইউরো (৬.২ মিলিয়ন ডলার) বেশি।

টেনিসের শীর্ষ খেলোয়াড় একটি বিবৃতি প্রকাশ করে জানান, তারা যে প্রাইজ মানি পেতে চলেছেন তা টুর্নামেন্টের মোট আয়ের ১৫ শতাংশেরও কম হবে, যা এটিপি এবং ডব্লিউটিএ-র সম্মিলিত ১০০০ ইভেন্টের সমান ২২ শতাংশ প্রাইজ মানি পাওয়ার তাদের দাবির চেয়ে অনেক কম।

Advertisements

খেলোয়াড়রা তাদের দাবি কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান ওপেনে সাংবাদিকদের সাবালেঙ্কা বলেন, আমার মনে হয়, একটা সময় আমরা এটা বয়কট করব, হ্যাঁ। আমার মনে হয়, আমাদের অধিকারের জন্য লড়াই করার এটাই একমাত্র উপায় হবে।

এই টেনিস তারকা বলেন, দেখা যাক আমরা কতদূর যেতে পারি, যদি খেলোয়াড়দের বয়কট করতে হয়। কিছু কিছু বিষয় আমার মনে হয়, খেলোয়াড়দের জন্য সত্যিই অন্যায্য। আমার মনে হয়, একটা সময় পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাবে।

তবে বিশ্বের এক নম্বর এই খেলোয়াড় চলমান আলোচনা নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তিনি আরও বলেন, আমি সত্যিই আশা করি যে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা একটা সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছাব, এমন একটা উপসংহারে পৌঁছাব যা নিয়ে সবাই খুশি হবে। প্রাইজ মানি বাড়লেও রোলাঁ গারোস এখনও অন্যান্য গ্র্যান্ড স্ল্যামের চেয়ে পিছিয়ে আছে। সাবালেঙ্কা বলেন, খেলোয়াড়দের আরও বেশি পুরস্কারের অর্থ প্রাপ্য।

এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, যখন আপনি সংখ্যাটা দেখেন, এবং দেখেন খেলোয়াড়রা কী পরিমাণ অর্থ পাচ্ছে… আমার মনে হয়, এই আয়োজনটা আমাদের ওপরই নির্ভরশীল। আমার মনে হয়, আমরা না থাকলে কোনো টুর্নামেন্টই হতো না এবং সেই বিনোদনও থাকত না। আমার মনে হয়, আমাদের অবশ্যই আরও বেশি শতাংশ পারিশ্রমিক পাওয়া উচিত। আমি আর কী বলতে পারি?

গত বছর ইউএস ওপেন ৯০ মিলিয়ন ডলার দিয়েছিল, যেখানে উইম্বলডন ৭২.৫১ মিলিয়ন ডলার এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন রেকর্ড ৮০.০৬ মিলিয়ন ডলার প্রদান করেছে।

এদিকে আরেক টেনিস তারকা গাউফ বলেছেন, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়। এটা আমাদের খেলার ভবিষ্যৎ এবং সেইসব বর্তমান খেলোয়াড়দের বিষয়, যারা স্পনসরশিপ এবং এই জাতীয় ক্ষেত্রে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মতো ততটা সুবিধা পাচ্ছেন না। খেলোয়াড়রা যদি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন, তবে তিনি ‘শতভাগ নিশ্চিত’ যে তারা একটি গ্র্যান্ড স্ল্যাম বয়কট করতে পারেন।

Advertisements

তিনি আরও বলেন, আমরা কোর্টের বাইরে থেকে অর্থ উপার্জন করি। আপনি যখন ৫০ থেকে ১০০ বা ৫০ থেকে ২০০ র‍্যাঙ্কের খেলোয়াড়দের দিকে তাকাবেন, দেখবেন প্রতিটি স্ল্যাম থেকে কত টাকা আয় হয়, তখন এটা দুর্ভাগ্যজনক মনে হবে যে সেরা ২০০ জন টেনিস খেলোয়াড় মাস শেষে বেতনের জন্য অপেক্ষা করে জীবনযাপন করছেন।

গাউফ উল্লেভ করেন, খেলোয়াড়দের অবশ্যই একটি ইউনিয়ন গঠন করতে হবে। কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পেশাদার নারীদের বাস্কেটবল লীগ (ডব্লিউএনবিএ) খেলোয়াড়দের ইউনিয়ন প্রায় ১৭ মাস আলোচনার পর এই বছরের শুরুতে একটি সম্মিলিত দর কষাকষির চুক্তিতে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। ডব্লিউএনবিএ যা অর্জন করেছে, আমি শুধু সেটাই দেখছি। তাদের একটি ইউনিয়নও আছে, তাই আমার মনে হয় সেটা সাহায্য করে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ মে শুরু হয়ে ৭ জুন চলবে ফ্রেঞ্চ ওপেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rld
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন