বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ মিস করবেন মার্তিনেজ

- Advertisements -

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রস্তুতি ম্যাচগুলো থেকে ছিটকে পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার ওয়ার্ম-আপের সময় আঙুলে গুরুতর চোট পান তিনি। পরে পুরো ম্যাচটিই তিনি ভাঙা বা স্থানচ্যুত আঙুল নিয়েই খেলেন।

টিএন দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, মার্তিনেজের পুরোপুরি সুস্থ হতে প্রায় ২০ দিন সময় লাগবে।

Advertisements

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক আর্জেন্টিনা দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপের আগে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন না।

আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচ এবং ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisements

চোটের কারণে এই দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rk3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন