বিশ্বকাপ শেষ একিতিকের

- Advertisements -

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার রাতে পিএসজির বিপক্ষে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে। বিষয়টি বুধবার নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

ম্যাচের মাত্র ২২ মিনিটেই মাঠ ছাড়তে হয় একিতিকেকে। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে জানা যায়, তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে, যার ফলে অন্তত নয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম এক বিবৃতিতে বলেন, ‘এই চোটের কারণে তিনি শুধু লিভারপুলের এই মৌসুমই শেষ করতে পারবেন না, বিশ্বকাপেও অংশ নিতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এটি তার জন্য যেমন বড় ধাক্কা, তেমনি ফ্রান্স জাতীয় দলের জন্যও।’

প্রতিবেদনে আরও বলা হয়, চোট পাওয়ার সময় একিতিকে অনুভব করেছিলেন তার পায়ের টেন্ডন ছিঁড়ে গেছে।

পরবর্তী স্ক্যানে দেখা যাবে এটি আংশিক না সম্পূর্ণ ছিঁড়েছে। সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে নয় থেকে বারো মাস সময় লাগে।

লিভারপুল এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই চোট ক্লাবের জন্যও বড় ধাক্কা। মৌসুমের শেষভাগে শীর্ষ পাঁচে থাকার লড়াইয়ে এবং জাতীয় দলের জন্যও এটি বড় ক্ষতি।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মাসে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে ফ্রান্সের হয়ে গোল করেছিলেন।

ম্যাচ শেষে কোচ আর্নে স্লট বলেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। সতীর্থ ইব্রাহিমা কোনাতে বলেন, বিষয়টি খুবই গুরুতর এবং তিনি খেলোয়াড়টির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ক্লাব ইতিমধ্যে অস্ত্রোপচার ও পুনর্বাসনের পরিকল্পনা শুরু করেছে।

গত মৌসুমে লিভারপুলে যোগ দিয়ে প্রথম বছরেই দারুণ পারফরম্যান্স দেখান এই সাবেক পিএসজি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zthh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন