English

30 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

যে বিজ্ঞাপন নিয়ে এখন উল্টো লজ্জার মুখে ভারত

- Advertisements -

ক্রিকেট বিশ্বকাপে ভারত নানাভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করে। মাঠের সুবিধা, দর্শকের সুবিধা এমনকি ব্রডকাস্টিংয়ের সুবিধাও তারা নিজেদের করে নেয়, যাতে খেলোয়াড়রা উজ্জীবিত হয় এবং মাঠে ভালো পারফর্ম করে। বিজ্ঞাপনের বাজার পেতে ব্রডকাস্টিং প্রতিষ্ঠানগুলোও ভারতকে তুষ্ট করতে এমন কিছু বিজ্ঞাপন বা প্রোগ্রাম তৈরি করে, যাতে প্রতিপক্ষকে ছোট বা নিচু করে দেখানো যায় এবং ভারতীয় দর্শকদের উত্তেজিত করে তোলা যায়।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে তেমনই একটি বিজ্ঞাপন তৈরি করেছিল এবারের টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারস্পোর্টস একটি বিজ্ঞাপন তৈরি করেছিল, যাতে দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করে, ছোটভাবে উপস্থাপন করা হয়েছে।

কিন্তু সুপার এইটে নিজেদের মাঠ আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো লজ্জায় পড়তে হয়েছে স্টার স্পোর্টসকে এবং বাধ্য হয়ে বিজ্ঞাপনটিকেই সরিয়ে নিতে হয়েছে তাদেরকে।

স্টার স্পোর্টসের সেই বিতর্কিত ‘কাপকেক’ বিজ্ঞাপনটি শেষ পর্যন্ত ভারতের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করে তৈরি করা বিজ্ঞাপনটি তুমুল সমালোচনার মুখে পড়ে এবং পরে তা সরিয়ে নেওয়া হয়।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়াতে স্টার স্পোর্টস একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছিল। একটি ক্যাফে-ভিত্তিক সেই ভিডিওতে দেখা যায়, একজন ভারতীয় সমর্থক কাপকেক নিয়ে দক্ষিণ আফ্রিকার এক সমর্থককে ট্রল করছেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের পরাজয়ের কথা মনে করিয়ে দিচ্ছেন।

যদিও ওই বিজ্ঞাপন দর্শকদের একটি বড় অংশের কাছে ভালো লাগেনি। অনেকেই মনে করেন, এটি খেলাধুলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের পরিপন্থী।

রোববার সেই বিজ্ঞাপন যেন উল্টো ফল এনে দেয়। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। আগে ব্যাট করে প্রোটিয়ারা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৭ রান। দলের হয়ে ডেভিড মিলার মাত্র ৩৫ বলে ঝড়ো ৬৩ রান করেন।

জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। শিভাম দুবের ৪২ রানই ছিল একমাত্র উল্লেখযোগ্য ইনিংস।

বিতর্কের মুখে স্টার স্পোর্টস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। তবে এটি ম্যাচের আগে না পরে সরানো হয়েছে, তা স্পষ্ট নয়।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও মজার প্রতিক্রিয়া দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে কাপকেক খেতে খেতে ভারতের হারের স্কোরকার্ড দেখাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন ছিল- ‘So sweet।’

এই পরাজয়টি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসি টুর্নামেন্টে ভারতের টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারার ইতি। একই সঙ্গে বড় ব্যবধানে হারের কারণে ভারতের নেট রানরেট নেমে গেছে -৩.৮০০-তে।

এখন সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে পরবর্তী দুই ম্যাচে- ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে- জয় পেতেই হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ff6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন