তখন চোখ পড়ে ধীরাজ সিং মৈরংথেমের দিকে। মণিপুরী গোলরক্ষকের মনে তখন উঁকি দিচ্ছে প্রেম। চোখে নতুন জীবন শুরুর অঙ্গীকার। চ্যাম্পিয়ন দলের এই তরুণ গোলকিপার আই লিগ জয়ের মঞ্চেই হৃদয় উজাড় করে লিখলেন ভালোবাসার গল্প।
গত মৌসুমে মোহনবাগানে সই করেছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক। তবে সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। এরপর দল পরিবর্তন করে সই করেন ডায়মন্ড হারবার এফসিতে।
চলতি আসরে তার দল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি জয়ের মেডেল নিয়ে এগিয়ে গেলেন মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা সোনিয়ার দিকে। সেই মেডেল প্রেমিকার গলায় ঝুলিয়ে ‘সারপ্রাইজ’ দেন ধীরাজ। এরপর সবার সামনে হাঁটু গেড়ে হাতে আংটি পরিয়ে দেওয়ার পাশাপাশি সোনিয়ার হাতে তুলে দেন বেশ কিছু ফুল।
ধীরাজের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে আবেগ আফ্লুত হয়ে যান অভিনেত্রী সোনিয়া। হাসি আর বিস্ময়ের মিশেলে সম্মতি জানান তিনি। তার চোখে আনন্দাশ্রু। সতীর্থরাও হাততালিতে শুভেচ্ছা জানান।
সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কেউ কেউ বলেন, ‘এটাই দিনের সেরা মুহূর্ত’। আবার কেউ লিখেন, ‘ফুটবল মাঠে প্রেমের জয়’। কেবল ডায়মন্ড হারবার নয়। মণিপুর থেকে উত্তর-পূর্বের নানা প্রান্ত, সব জায়গা থেকে ভেসে আসছে শুভেচ্ছা।