সড়ক দুর্ঘটনার পর গ্রেফতার হলেন টাইগার উডস

- Advertisements -

বিশ্বখ্যাত গলফ খেলোয়াড় টাইগার উডস আবার বড় বিতর্কে পড়েছেন। শুক্রবার ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে সড়ক দুর্ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি আবাসিক সড়কে ওভারটেক করার সময় উডসের গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গাড়িটি উল্টে যায় এবং কিছু দূরে গিয়ে থামে। তবে এই ঘটনায় তিনি গুরুতর আহত হননি।

মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক বলেন, উডসের মধ্যে ‘মাদক বা ওষুধের প্রভাবের মতো লক্ষণ’ দেখা গিয়েছিল। যদিও তিনি ব্রেথালাইজার পরীক্ষায় পাস করেন।

তবে পুলিশ যখন প্রস্রাব পরীক্ষা করতে চায়, তখন উডস তা দিতে অস্বীকার করেন। শেরিফ বলেন, ‘যখন আমরা তাকে ইউরিন টেস্ট দিতে বলি, তিনি তা দিতে অস্বীকার করেন। তাই তাকে ডিইউআই, সম্পত্তির ক্ষতি এবং আইনগত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানতে পারব না, দুর্ঘটনার সময় তিনি কী কারণে প্রভাবিত ছিলেন।’

এই ঘটনায় উডস বা অন্য গাড়ির চালক কেউই আহত হননি। তবে শেরিফ বলেন, ‘এটা আরও খারাপ হতে পারত।’

উল্লেখ্য, ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন উডস। এরপর দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় তাকে।

গলফ ক্যারিয়ারে উডস এখন পর্যন্ত ১৫টি মেজর শিরোপা জিতেছেন। তিনি ১৯৯৭ ও ২০১৯ সালে মাস্টার্স জিতেছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ew9p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন