তুরস্কে অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম হাতছাড়া ফাহাদের

- Advertisements -

তুরস্কের ইস্তাম্বুলে ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে অল্পের জন্য দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করতে পারেননি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

সিরিজ-১ এর শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আসজেল গারগেলির বিপক্ষে হেরে নর্ম মিস করেন তিনি। নর্মের খুব কাছাকাছি গিয়েও স্বপ্নটা অধরাই রয়ে গেল বাংলাদেশের এই শীর্ষ দাবাড়ুর।

Advertisements

তবে পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করে রানার্সআপ হয়েছেন ফাহাদ। একইসঙ্গে এই প্রতিযোগিতা থেকে তিনি ১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

তুরস্কে অবস্থানকালে ফাহাদ আরও একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট ও একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম টুর্নামেন্টে অংশ নেবেন।

Advertisements

এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে স্পন্সর করেছে পাকিজা গ্রুপ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x5ya
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন