দুই সেট জিতেও শেষরক্ষা হলো না, ফন্সেকার কাছে হার জোকোভিচের

- Advertisements -

চমৎকার শুরু করে প্রথম দুই সেট জিতে নিলেন নোভাক জোকোভিচ। মনে হচ্ছিল, সহজ জয়ই পেয়ে যাবেন সার্বিয়ান তারকা। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন হোয়াও ফন্সেকা। দারুণ খেলে অঘটনের জন্ম দিয়ে জোকোভিচকে বিদায় করে দিলেন ব্রাজিলিয়ান তরুণ।

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচকে ৩-২ সেটে হারিয়েছেন ফন্সেকা। শুরুতে লিড নিয়ে শেষ পর্যন্ত ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫ ও ৭-৫ গেমে জিতে পরের রাউন্ডের টিকিট কেটেছেন ১৯ বছর বয়সী নতুন সেনসেশন।

এর আগে দ্বিতীয় রাউন্ডে হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে হেরে বিদায় নিয়েছেন বর্তমান এক নম্বর তারকা ইয়ানিক সিনার। আর এবার জোকোভিচও বিদায় নেওয়ায় এবারের ফ্রেঞ্চ ওপেনে দেখা মিলবে নতুন চ্যাম্পিয়নের।

Advertisements

অথচ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনে দারুণ শুরুই করেছিলেন জোকোভিচ। প্রথম দুই রাউন্ডে সহজ জয় পান ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সার্বিয়ান তারকা। সেই ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় রাউন্ডেই দুই সেট জিতে এগিয়ে যান।

সেখান থেকে পরের তিন রাউন্ডে আর সেই তেজ ধরে রাখতে পারেননি ৩৯ বছর বয়সী তারকা। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার দুই সেট জেতার পরও শেষ পর্যন্ত ম্যাচ হারলেন জোকোভিচ। এর আগে ২০১০ সালে প্যারিসে এই ভাগ্যবরণ করতে হয়েছিল তার।

Advertisements

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফন্সেকা বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট পর একটু বুঝতে পেরেছি কী অর্জন করেছি। কতটা কঠিন ছিল, আর আমার জন্য কতটা অসাধারণ একটা মুহূর্ত।’

চতুর্থ রাউন্ডে ফন্সেকার প্রতিপক্ষ দুবারের ফাইনালিস্ট ক্যাসপার রুদ। যুক্তরাষ্ট্রের টমি পলকে ৪-৬, ৬-৭ (৪), ৬-৪, ৭-৬ (৪), ৭-৫ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন নরওয়ের এই তারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mqs3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন