লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

- Advertisements -

হবিগঞ্জের লাখাইয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে লাখাই উপজেলায় বিভিন্ন ক্যাটাগরির ৫ জন জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে জয়ীতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় তাদের কে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন অর্থনীতিতে সাফল্য অর্জন কারী বানেছা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছাঃ রুপালী আক্তার, সফল জননী নারী হিসাবে সুর্বণা দাশ, নিযার্তন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু হিসেবে মোছাঃ জোলেখা বিবি ও সমাজ উন্নয়নে গীতা রাণী দাস।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fnsk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন