বুধবার (৪ মার্চ) ভোরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সালেমা খাতুন (৬৮) ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
ভোরে সেহরির রান্নার জন্য জেগে ওঠেন প্রতিবেশী মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম।
রাহেলা বেগম বলেন, ‘সেহরির জন্য উঠেই ধোঁয়া দেখতে পাই। পরে সবাইকে ডেকে আগুন নেভাই। ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
