শ্রীমঙ্গলে করোনায় বোনের মৃত্যুর ২ ঘণ্টা পর ভাইয়ের মৃত্যু!

- Advertisements -

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেনু ভট্টাচার্য্য (৬২) ও শীলা ভট্টাচার্য্য (৭০) দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

গত বুধবার রাতে বাড়িতেই বেনু ও শীলার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে মারা যান শীলা ভট্টাচার্য্য। এর দুই ঘণ্টা পর মারা যান শীলার ছোট ভাই বেনু ভট্টাচার্য্য।

Advertisements

পরিবারিক সূত্রে জানা যায়, বেনু ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হয়ে ৮দিন আইসিইউতে থেকে চিকিৎসা নিয়ে গত বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছিলেন। আর শীলা ভট্টাচার্য্য করোনায় উপসর্গ নিযে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

Advertisements

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সৎকার কমিটি স্বাস্থ্যবিধি মেনে শহরের পৌর শশ্মান ঘাটে তাদের অন্তেষ্ঠিক্রিয়া সম্পূর্ণ করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wbf2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন