সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

- Advertisements -

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার ( ৩১ জানুয়ারি) দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউপির আনারাশী গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলো সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।

Advertisements

এলাকার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাফওয়ান ও মিনাকে দীর্ঘক্ষণ না পেয়ে খুঁজতে যান অভিভাবকরা। পরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসতে দেখেন।

সাথে সাথে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের বাতাস বইছে।

Advertisements

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d0sm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন