English

25 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

সিলেট জেলার ৬টি আসনে কঠিন লড়াইয়ের আভাস

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: বুধবার রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।প্রতীক পাওয়ার পর থেকে গত রাত পর্যন্ত চলেছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। তবে জেলার ৬টি আসনের বেশিরভাগ আসনেই প্রার্থীদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে এমনটি ধারণা পাওয়া যাচ্ছে।

অনেক নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে নির্বাচনে খুব সহজে কোন প্রার্থী পাচ্ছেন না। তাদের মতে সিলেট জেলার ৬টি আসনের একটি আসনে বৃহত্তর দল বিএনপির প্রার্থী অনেকটা নির্ভার।বাকি ৫টি আসনেই তাদেরকে তীব্র লড়াইয়ের মুখে পড়তে হবে। কোথাও লড়াই হবে দুমুখী কোথাও ত্রিমুখী। এর মধ্যে ১টি আসনে বিএনপি ও তাদের জোটের প্রার্থীদের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও হুমকি হয়ে দেখা দিয়েছেন। অন্যদিকে ৩টি আসনে জামাত ইসলামের ও ১টি আসনে খেলাফত মজলিসের চমক দেখানোর মত অবস্থানে রয়েছে।

সিলেট ১ আসন সদর ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। নানা কারণে মর্যাদার পূর্ণ এ আসনে এবার প্রার্থী ৮ জন। তবে এখানে মূল প্রতিদ্বন্দিতা হবে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামাতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মৌলানা হাবিবুর রহমানের মধ্যে।

সিলেট ২ বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা নিয়ে এই আসন গঠিত। এই আসনে এবার প্রার্থী ৫ জন। এ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ হওয়া কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রশদীর লুনার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে খেলাফত মজলিসের মোঃ মুনতাসির আলীর। যদিও এখানে বিএনপি’র শক্ত ভোট ব্যাংক থাকার পাশাপাশি নিখোঁজ হওয়া বিএনপি কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর প্রতি সহানুভূতি থেকে তার স্ত্রী তাহসিনা রুশদি লুনাকে এগিয়ে রাখছেন স্থানীয়রা।

সিলেট ৩ দক্ষিণ সুরমা, ফেন্চুগঞ্জ ও বালাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই এখানে বিএনপি’র প্রার্থী এম এ মালিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলিম উদ্দিন রাজুর মধ্যেই হবে বলে ধারণা করা হচ্ছে। এ আসনে বিএনপি’র প্রার্থীকে শক্ত প্রতিদ্বন্দিতার মুখে পড়তে হবে।

সিলেট ৪ পর্যটন কেন্দ্রিক সিলেটের সীমান্তবর্তী তিন উপজেলা, জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানিগন্জ মেয়ে গঠিত এই আসনে এবার প্রার্থী ৫ জন। নানা নাটকীয়তার পর এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র আরিফুল হক চৌধুরী। এখানে তাকে মূল প্রতিদ্বন্দিতার মুখে পড়তে হবে জামাতে ইসলামের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সঙ্গে।

সিলেট ৫ সী মান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার প্রার্থী ৪ জন। তবে এখানে ত্রিমুখী লড়াই এর আভাস মিলছে। এ আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম এর উবায়দুল্লাহ ফারুক। কিন্তু দলের নির্দেশনা উপেক্ষা করে এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা মামুনুর রশিদ(চাকসু মামুন)। যদিও তুলনামূলক রক্ষণশীল এই এলাকায় খেলাফত মজলিস এর আবুল হাসান ও শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ্য হয়েছেন।

সিলেট ৬ প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হয়েছেন পাঁচজন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতে ইসলামের মোহাম্মদ সেলিম উদ্দিন ও বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সঙ্গে। এখানে তুমুল লড়াই হবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/omvn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন