শ্রীমঙ্গলে নিসচা শাখার উদ্যোগে যানবাহনে সচেতনতামূলক স্টিকার বিতরণ

- Advertisements -

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে যানবাহনে স্টিকার লাগিয়ে উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ট্রাফিক টিআই মো. রফিকুল ইসলাম, নিসচা শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক মো. দোলা মিয়া, কার্যকরী সদস্য জালাল মির্জা, ইমন আহমদ ফাহিম, সদস্য শফিক মিয়াসহ অন্যান্যরা।

এসময় প্রায় শতাধিক বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় এবং চালকদের সচেতন হয়ে নিরাপদে গাড়ি লাগানোর জন্য আহ্বান জানানো হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zjs2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন