নতুন ইনিংস শুরু সানিয়ার

- Advertisements -

নাসিম রুমি: দুই খেলার এই দুই তারকা সানিয়া-শোয়েব একসঙ্গে ‘জীবনের জুটি’ বেঁধেছেন ২০১৩ সালে। একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে নিয়ে ভালো চলছিল তাদের সংসার। মাস দুয়েক আগেই টেনিস থেকে বিদায় নিয়েছেন সানিয়া। এর মধ্যে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে এসেছে তার দাম্পত্যজীবন। ঘর ভাঙতে বসেছে সানিয়া-শোয়েবের। সম্পর্কে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি, সে কারণেই বিচ্ছেদের সুর। যদিও দুজনই তাদের সম্পর্ক নিয়ে ক্রমাগত হেঁয়ালি করে চলেছেন।

Advertisements

তবে এর এলো নতুন খবর। এবার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন সানিয়া। শোনা যাচ্ছে, খুব শিগগিরই অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তার। সূত্রের খবর, ‘টেলিভিশন কুইন’ একতা কাপুরের হাত ধরেই অভিনয় জগতে পা দেবেন ভারতের এই সাবেক টেনিস-সুন্দরী। খুব শিগগিরই নাকি শো-র জন্য শুটিং ফ্লোরে নামবেন প্লেয়ার সানিয়া। যদিও এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একতা কাপুরের শো ‘বেকাবো’ নিয়ে চর্চা চলছে। কারণ, দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরেছেন শালিন ভানোট।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x59w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন