রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

- Advertisements -

দেশের ১০ অঞ্চলে মঙ্গলবার দিনগত রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, চলতি সপ্তাহজুড়ে সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় গরম বাড়বে। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

Advertisements

আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yqun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন