এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

- Advertisements -

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী অব্যাহত থাকতে পারে ২২ জুন (রোববার) পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

Advertisements

তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে। ২২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

তিনি বলেন, ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

Advertisements

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wo24
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন