সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

- Advertisements -

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সকল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় দেওয়া এক পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

Advertisements

এর সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি  ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে সারা দেশে সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wtw9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন