রাজধানীতে তীব্র শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

- Advertisements -

আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই আভাস মতোই আজ (বুধবার) সন্ধ্যা থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

এদিকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় ছেয়ে গেছে। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। মাঝে মাঝে সূর্য উঁকি দিতে দেখা যাচ্ছে। তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে গেছে। দিনের সামান্য রোদ হাড়কাঁপানো শীত কমাতে পারছে না। বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। গতকালের চেয়ে আজ সকালে কুয়াশা বেশি ছিল।

দেশের ৪ জেলাসহ চার বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। বাকি এলাকাগুলোয় শীতল বাতাস বইছে। অনেক জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে।

Advertisements

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। তার পর আবারও শীত বাড়তে পারে।

এদিকে আগামীকালের (বৃহস্পতিবার) পূর্বাভাসে বলা হয়- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Advertisements

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lli3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন