No menu items!

English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
No menu items!
- Advertisement -

হিপ জয়েন্ট কেটে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে: তসলিমা নাসরিন

- Advertisements -

ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়ে হিপ জয়েন্ট ও ফিমার হারিয়েছেন তসলিমা নাসরিন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। নিচে তসলিমা নাসরিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

“ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙ্গেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে,  ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।’

‘ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে  পড়লাম।  আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনও ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না, কোনও সুয়েলিং ছিল না।’

‘আমাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে। যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশান করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে, এবং ভেবে সুখ পাবে যে  তার ট্রিট্মেন্ট হয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gz36
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন