বদলগাছীতে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

- Advertisements -

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধানমাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে কুলছুম নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন শিক্ষিকা।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি যাত্রী বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আহত ব্যক্তি সদর উপজেলার গোড়াশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এরপর একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম শিক্ষকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisements

শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, ‘আমার মেয়ে ফেসবুকে তার শিক্ষকের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থীটি কোনো আকস্মিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়েছে। তবে এখনই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি উপজেলার গোড়াশাহী এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষিকা কুলছুম মারা যান। গুরুতর আহত হন আরও এক শিক্ষক মমতাজ জাহান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t0zo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন