শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু

- Advertisements -

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদ। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই শিক্ষিকার দেহের প্রায় ৫৫ ভাগই ঝলসে যায়। দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।

জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বাস করতেন।

নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

প্রফেসর জসিম উদ্দিন বলেন, ‘তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o16f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন