রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২০ জনের মৃত্যু

- Advertisements -

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার  সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন।  গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর ৮, নাটোরের ৫, চাঁপাইনবাবগঞ্জ ২, নওগাঁর ২ ও পাবনার ৩ জন করে আছেন।

Advertisements

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৮০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২.৯৩ ভাগ।

Advertisements

এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j8yi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন